(কোভিড-১৯)করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সুনাগঞ্জের তাহিরপুর উপজেলার প্রতিটি বাজার সহ উপজেলায় জনশ্রুতি রয়েছে এমন প্রতিটি স্থানে জন-সচেতনতায় মাইকিং করেছে,তাহিরপুর থানা পুলিশ।
বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১২ টার সময় উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ,রাস্তাঘাট সহ কাউকান্দি বাজারে আসা ক্রেতাগনদের করোনা সচেতনতায় মাক্স পরিধান ব্যবহার করার জন্য মাইকিং করে অনুরোধ করেছে,তাহিরপুর থানা পুলিশ।পরবর্তীতে বাজারের ব্যবসায়ীদেরকেউ মাক্স ব্যবহার করার জন্য আহ্বান করা হয়।
দক্ষিণ বড়দল ইউনিয়নের বিট পুলিশিং এর দায়িত্বরত তাহিরপুর থানার এসআই মো.নাজমুল হক বলেন,করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জন-সচেতনতায় মাক্স ব্যবহার করার জন্য মাইকিং করার মধ্যদিয়ে সবাইকে আহ্বান করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



