সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদের চালানসহ দুই যুবককে আটক করেছে সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা নুর উদ্দিন (২২) সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।অপর সহোদর জামাল উদ্দিন (২১) একই গ্রামের হোসেন আলীর ছেলে।
বিজিবি সুত্রে জানা গেছে সোমবার (১০ জানুয়ারি) ভোর সকাল ৬ টা ৩০ মিনিটের সময় বিরেন্দ্রনগর বিওপির নিয়মিত একটি টহল দল সীমান্ত পিলার ১১৯৩/৪-এস এর নিকট হতে ৬শত গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর শ্রীপুর ইউনিয়নের বাগলী ব্রীজ থেকে ৩০ বোতল ভারতীয় মদ একটি মোটর সাইকেল ২টি স্মার্ট ফোন সহ ওই দুই যুবককে আটক করা হয়েছে।যার আনুমানিক সিজার মূল্য ১লাখ৮৩ হাজার ৪শত টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো.মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



