আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে সুনামগঞ্জের তাহিরপুরে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবিরের সভাপতিত্বে এ উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভায় বৃহস্পতিবার বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন,এসআই গোলাম হক্কানি প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার সুন্দর পাহাড়ি গ্রামের চম্পা বেগম ( সমাজ উন্নয়ন), উজান তাহিরপুর গ্রামের ফজিলাতুন্নেছা ( আর্থ -সামাজিক উন্নয়ন), চতুর্ভুজ গ্রামের নার্গিস আক্তার (বিভিষিকা ভুলে গিয়ে নব উদ্যমে জীবন শুরু), সীমান্ত গ্রাম রাজাই’র দেলোয়ারা খাতুন( সফল জননী) সহ এ চার জয়িতা নারীকে সংবর্ধনার মাধ্যমে সম্মাননাপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি,সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা,সুশীল সমাজের নেতৃবৃন্ধ সহ গণমাধ্যকর্মীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



