সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় রুপি এক যুবককে আটক করেছে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটলিয়ন বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৮ ডিসেম্বর) বিরেন্দ্রনগর বিওপির (৫৯৭৫৩) নং হাবিলদার মো. আব্দুর রহিম এর নেতৃত্বে গোপন সংবাদের মাধ্যমে সীমান্ত পিলার ১১৯৩/৪-এস এর নিকট হতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রংগারছড়া এলাকা থেকে ৫ হাজার ভারতীয় রুপিসহ রমজান আলী (২৪) কে আটক করা হয়েছে।
আটককৃত যুবক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বিরেন্দ্রনগর গ্রামের মৃত পাশান আলীর ছেলে।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন অধিনায়ক মো.মাহবুবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দমন (নিয়ন্ত্রন) আইনে মামলা দায়ের করে তাহিরপুর থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



