হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার রাজনগর থেকে ১৩৩ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম আজগর আলী (২৫)। তিনি নবীগঞ্জ পৌরসভার রাজনগর গ্রামের রুস্তম আলীর পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদের নেতৃত্বে এসআই অমিতাভ দাস তালুকদার, এসআই সমীরন দাস, এসআই বিজয় দেবনাথ ও এসআই মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স এক বিশেষ অভিযানে আজগর আলীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



