হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় চাচাকে ছুরিকাঘাতের ঘটনায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান মিয়া তালুকদারকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আবিদ একই উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের বাসিন্দা।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, ‘আবিদের সঙ্গে তার চাচা কালিছ মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার রাতে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চাচাকে ছুরিকাঘাত করে আবিদ। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা কালিছ মিয়াকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরেই স্থানীয় লোকজন আবিদকে ধরে পুলিশে দেয়।’
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার আহত কালিছ মিয়ার ভাই শাহেদ মিয়া বাদী হয়ে আবিদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা করেন। মামলার পরে আবিদকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগ আবিদ হাসান মিয়া তালুকদারকে নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



