নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ খালেদুর রহমান খালেদ আগামী ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলা অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধিমালার ৭ ও ১১ নং বিধি লংঘন করে ২০ নভেম্বর শনিবার মিছিল-শোডাউন ও জনসভা করার দায়ে ৫ হাজার টাকা এবং একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী শাহ শামসুল আলমকে ২ হাজার অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল পদের প্রার্থীদের নির্বাচন আচরণ বিধিমালা যথাযথ পালন করতে হবে । তানা হলে নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন । যত প্রভাবশালী ই হোক কাউকে ই ছাড় দেয়া হবে না ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



