‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা খাদ্য গুদামে সরকারিভাবে ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। এ বছর প্রতি মণ ধান ১ হাজার ৪০ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হচ্ছে।
রবিবার দুপুরে উপজেলা সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, উপজেলা খাদ্য কর্মকর্তা ধীরাজ নন্দী, সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিউটন চক্রবর্তী, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



