সিলেট সদর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মুজিববর্ষের ঘর পেলেন ৭৯টি পরিবার ও সিলেট জেলায় পেয়েছেন ৩ হাজার ২ শত ৩৪ পরিবার।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সারা দেশে জমিসহ ৩২ হাজার ৯ শত ৪টি গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে সদর উপজেলা পিআইসি কমিটি। গৃহহীনদের জন্য টিনশেড ঘরের মধ্যে দুটি কক্ষ সহ বারান্দা, একটি রান্নঘর, একটি বাথরুম ও ইউটিলিটি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে মুজিববর্ষে সব গৃহ ও ভূমিহীনদের (ক শ্রেণির) তৃতীয় পর্যায়ের তালিকা থেকে ঘর পেলেন তারা।
এর আগে সকাল ১০টায় সিলেট সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ মোশাররফ হোসেন জানান, মুজিববর্ষের ঘর সারা দেশে আজ ৩২ হাজার ৯ শত ৪টি ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘর উপহার পাচ্ছেন। এটা বিশ্বে নজির বিহীন বিষয়, পৃথিবীতে অনেক উন্নত দেশ আছে। কিন্তু কোন দেশে এখন পর্যন্ত এতগুলো ঘর বিনা মূল্যে উপহার দিতে পারেনি। শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা একমাত্র পেরেছেন। প্রধানমন্ত্রীর জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। সরকার বর্তমানে প্রতিটি ভূমিহীন পরিবারকে একটি আধুনিক সেমিপাকা ঘর ও ২শতক করে জমি দান করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার ও পিআইসি কমিটির সভাপতি নুসরাত আজমেরী হক।
এ সময় আরো বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাদ আহমদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার, সহকারী কমিশনার ভূমি ফারিহা সুলতানা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর উদ্দীন, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিরন মিয়া, জালালাবাদ ইউনিয়ন পরিষদের ওবায়দুল্লাহ ইসহাক।
এসময় উপস্থিত ছিলেন, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ মাইনুল জাকির, জালালাবাদ থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ, উপজেলা সমবায় অফিসার মো. মনির হোসেন প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



