সিলেট-তামাবিল সড়কে যাত্রীবাহি বাস থেকে বক্সভর্তি শর্টগানের গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে সিলেট সদর উপজেলার বটেশ্বর এলাকায় একটি যাত্রীবাহি বাসে তল্লাসী চালিয়ে গুলির চালানটি জব্দ করা হয়।
এ ঘটনায় বাসের চালক-হেলপারসহ ৭ জনকে আটক করে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে জানতে পারি জাফলং থেকে আফ্ফান এন্টারপ্রাইজ নামক বাসে করে ভারত থেকে আনা গুলির চালান সিলেটে যাচ্ছে। এরপর বটেশ্বর সেনানীবাস এলাকায় চৌকি বসিয়ে বাসটি তল্লাসী করি। এসময় বাইরে মালামাল রাখার বাক্সের ভেতর আরেকটি বক্সে ব্যাগে রক্ষিত ১০৫ রাউন্ড কার্টিজ উদ্ধার করা হয়।
তিনি বলেন, শর্টগানে সাধারণত ৩ ধরণের গুলি ব্যবহার করা হয়।এগুলো হাইরেঞ্জের খিসা গুলি। ধারণা করা হচ্ছে, যাদের লাইসেন্সধারী শর্টগান রয়েছে। তারা এগুলো অপব্যবহারের জন্য কিংবা কোনো সন্ত্রাসী গোষ্ঠী ভারত থেকে সীমান্ত দিয়ে নিয়ে আসেন। এর বাইরেও আরো কয়েকটি কারণ সামনে রেখে তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় যাতে অহেতুক কোনো নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্থ না হয়, সেজন্য এখনই মামলা দায়ের করা হবে না।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



