সিলেট-তামাবিল সড়কে ট্রাক চাপায় সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি রূপালী ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন।
শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকেলে নগরীর উপকন্ঠ শাহপরাণ (রহঃ) থানাধীন পীরেরবাজার মেট্রোপলিটন ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী সিরাজুল ইসলাম গোয়াইনঘাট উপজেলার হাটগ্রাম এলাকার মৃত সমছুল হকের ছেলে।তিনি শাহপরাণ (রহঃ) থানাধীন চামেলীবাগ এলাকার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সিরাজুল ইসলাম তার ছেলের মোটরসাইকেলে করে তার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে পীরের বাজার মেট্রোপলিটন ইউনিভার্সিটি সামনের স্পিড ব্যাকারে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে পেছন থেকে দ্রুত গতিতে আসা ট্রাক সিরাজুল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহঃ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক ও চালককে আমরা আটক করেছি।নিহতের মরদেহ বিনা ময়না তদন্তে স্বজনরা নিয়ে দাফন করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



