সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি,বাদাঘাট ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান হাজী মো.জালাল উদ্দিন (৮২) আর নেই।
বুধবার রাত সোয়া ২টার দিকে উপজেলার মোদেরগাঁও নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি——-রাজিউন)।
পারিবারিক সুত্রে জানাগেছে, বার্ধক্যজনিত ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দ্বীর্ঘদিন ধরে নিজ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় ছিলেন তিনি।
জালাল উদ্দিন উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের প্রয়াত আব্দুর রাজ্জাকের জৈষ্ট পুত্র।তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসাবে টানা দুই মেয়াদে দায়িত্ব্ পালন করে গেছেন। একাধারে তিনি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও হযরত শাহ আরেফিন (রহ.) আস্থানা পরিচালনা কমিটির সহ সভাপতির দায়িত্বপালন করে গেছেন।
মৃত্যুকালে স্ত্রী,৮ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনিগ্রাহী রেখে গেছেন তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



