তাহিরপুর অবৈধভাবে ভারত সীমান্তে প্রবেশ করে পাথর উত্তোলন করার দায়ে দুইটি বারকী নৌকা সহ ভারতীয় পাথর আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সুত্রে জানাগেছে,লাউরগড় বিওপির নিয়মিত একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে অবৈধভাবে ভারত সীমানায় প্রবেশ করে পাথর উত্তোলন করার দায়ে তাহিরপুর উপজেলার ৫ নং বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১৫ ঘনফুট ভারতীয় পাথর,২টি বারকী নৌকা আটক করেছে (বিজিবি) জোয়ানেরা।
আটককৃত দুইটি নৌকা ও পাথরের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১হাজার ৮শত টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



