সুনামগঞ্জের তাহিরপুরে প্রকাশ্যে মদ্য পান করে মসজিদের ইমামকে মারধর করলেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও ইউপি সদস্য হাসান মেস্বার ওরফে হাসান মিয়া।
রোববার (৩০ মে) উপজেলার চারাগাঁও সীমান্তে ইউপি সদস্য হাসান মেম্বার নিজ বাড়ির সামনে এমন নেক্কার জনক কান্ড ঘটান।’ ইউপি সদস্য হাসান মেম্বার ওরফে হাসান মিয়ার মদ্পান করা মাতাল অবস্থায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এমন চিত্র দেখে গোঠা উপজেলায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। শারীরিকভাবে মারধরে শিকার হয়েছেন,উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা দারুল হেদায়েত হাফিজুল উলুম মাদ্রসা ও এতিমখানার মুহতামিম স্থানীয় মসজিদের ইমাম মাও. মোঃ ওমর ফারুক।’
এমন নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দল থেকে বহিস্কার করার দাবি জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা। অপর দিকে মাদকাসক্ত ওই ইউপি সদস্য হাসান মেম্বারের বিরুদ্ধে কলাগাঁও বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেন,মাদ্রাসার ছাত্র,শিক্ষক ও স্থানীয় মুসল্লীগণ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



