সুনামগঞ্জের দোয়ারাবাজারে (১৫) বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় এক যুবককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আরও দুই যুবক পলাতক রয়েছে।
আটককৃত মনির হোসেন (৪২) দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ।
বৃহস্পতিবার মনিরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার দিবাগত রাতে তাকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাঁও গ্রামের হাওর থেকে আটক করে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের মির্ধারপাড়া গ্রামের মাসুক মিয়ার ছেলে হাবিব মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর ) রাত হাওড়ে নিয়ে ভগ্নিপতি মনির হোসেন ও মামাতো ভাই রফিক আলী তাকে জোরপূর্বক গণধর্ষণ করে।
পরে এ ঘটনায় নির্যাতিত কিশোরীর পিতা বাদী হয়ে বুধবার (২৯ ডিসেম্বর ) দোয়ারাবাজার থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
দোয়ারাবাজার থানার ওসি(তদন্ত) মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নির্যাতিত কিশোরীর পিতা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এসএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



