পেছনে রাখা বৈদ্যুতিক তার চাকার সঙ্গে পেঁচিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এমরান হোসেন নামে এক সহকারী ঠিকাদার নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ফরিদগঞ্জ উপজেলার পূর্ব ধানুয়া নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. ওয়াসিমসহ অন্য সদস্যরা।
নিহত এমরান হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব ধানুয়া গ্রামের বেপারি বাড়ির আবুল হোসেন বেপারির ছেলে। তাদের ২ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বর্তমানে তার ১ ছেলে সন্তান রয়েছে।
নিহতের ভাই বিল্লাল হোসেন জানান, এমরান বিভিন্ন ভবনের সহকারী ঠিকাদার কাজ করতেন। হাজীগঞ্জ উপজেলায় তার কাজ চলছিল। সে ভবনের কাজের জন্য বৈদ্যুতিক তার নিয়ে হাজীগঞ্জের উদ্দেশ্য যাচ্ছিলো। যাওয়ার সময় পূর্ব ধানুয়া বৈদ্যুতিক তার পেঁচিয়ে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে স্থানীয়রা আমাকে খবর দিলে ঘটনাস্থলে এসে এমরানকে উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসি।
চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. ওয়াসিম জানান, হাসপাতাল থেকে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নূর হোসেন বান্না জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। মাথায় প্রচণ্ড আঘাত প্রাপ্ত হয়ে নিহতের মস্তিস্কের কিছু অংশ বের হয়ে যায়। এছাড়া তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / ২৯ ডিসেম্বর ২০২১ / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



