টানা প্রচার শেষে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ও নুরপুর ইউপি নির্বাচন। ভোট হবে ইভিএম পদ্ধতিতে। এবারের নির্বাচনে দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৯ প্রার্থী। এর মধ্যে নুরপুর ইউনিয়নে তিনজন ও ব্রাহ্মণডোরা ইউপিতে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট।
নুরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত সেবন মিয়া (নৌকা), উপজেলা বিএনপি সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল (আনারস), জাতীয় পার্টি মনোনীত এমএম হেলাল (লাঙ্গল)।
ব্রাহ্মণডোরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসাইন মো. আদিল জজ মিয়া (নৌকা), জসিম উদ্দিন আহমেদ (আনারস), টিপু সুলতান (ঘোড়া), জাহাঙ্গীর মিয়া চৌধুরী (চশমা), হুমায়ূন কবীর (অটোরিকশা) ও তাজুল ইসলাম (মোটরসাইকেল)। দুই ইউনিয়নে ২২ হাজার ১১৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নুরপুর ইউপিতে ১১ হাজার ৮১১ জন ও ব্রাহ্মণডোরায় ১০ হাজার ৩০২ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম জানান, সুষ্ঠুভাবে নির্বাচন করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



