হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনের আগের রাতে ঘটা সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন আহমেদের জামাতা গোলাম রসুল চৌধুরী রাহেলকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৪ জুলাই) দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক ঝুমু সরকার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গোলাম রসুল চৌধুরী রাহেল নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের মৃত গোলাম রব্বানীর ছেলে।
হবিগঞ্জ আদালতের পরিদর্শক মো. আনিসুর রহমান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আদালতের বরাত দিয়ে পুলিশ জানায়, নবীগঞ্জ পৌরসভা নির্বাচনের আগের রাতে অর্থাৎ ২০২১ সালের ১৫ জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর লোকদের মধ্যে গোয়াহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে সংঘর্ষ হয়।
সহিংসতার সময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রাহেল এবং বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র ছাবির আহমেদ চৌধুরী ঘটনাস্থলেই ছিলেন।
ঘটনার সময় বিএনপির মেয়র প্রার্থীর চাচাতো ভাই শফিক (৩৫) ছুরিকাহতসহ বেশ কয়েকজন আহত হয়েছিলেন। এ ঘটনায় শফিকের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে অভিযোগপত্রে রাহেলেরও নাম আসে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



