সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে হাঙ্গর প্রজেক্টের আয়োজনে তাহিরপুর সদর বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জয়নাল আবেদীন কলেজের সাবেক অধ্যক্ষ সাইদুল কিবরিয়া।
‘দি হাঙ্গর প্রজেক্টের’ আঞ্চলিক সমন্বয়কারী মো. মোজাম্মেল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ,উপজেলা জাতীয় পার্টি সভাপতি নজির হোসেন, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক তোজাম্মিল হক নাসরুম,উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা প্রমুখ।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ,সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আলোচনা করা হয়।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



