সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নে ‘হাওর বাঁচাও আন্দোলন’ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ বড়দল ইউনিয়নে প্রাঙ্গনে হাওর বাঁচাও আন্দোলন কমিটির সদস্য সচিব মো.বিপ্লব শরীফ ও সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল কিবরিয়ার এক সাক্ষরিত পত্রে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে মো.ইসলাম উদ্দিনকে সভাপতি করে ও মো.শাহামুল হক শাহান শাহ্, মাসুক মিয়া,আব্দুল আলম,মো.সালাউদ্দিন,তোহা আলমকে সহ-সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে।’
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন,জুয়েল আহমদ সাধারণ সম্পাদক,মো.সেফুল আলম,মো.রফিকনুর সহ সাধারণ সম্পাদক।মাহমুদুল হাসান আকাশ সাংগঠনিক সম্পাদক।জাকির হোসেন,কামরুল হামান সহ-সাংগঠনিক সম্পাদক।শফিকুল হক প্রচার সম্পাদক,দিরুল ইসলাম দপ্তর সম্পাদক,ইকলাল হোসেন,সাজিবুল,ফরহাদ নুর,আবু সাইদ,বাবুল,শিহাব উদ্দিন,আব্দুল হাকিম,জুনায়েদ আহমদ,সালাউদ্দিন রাহেলকে সদস্য পদে নির্বাচিত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,‘হাওর বাঁচাও’আন্দোলন কমিটির কমিটির সদস্য সচিব মো.বিপ্লব শরীফ,সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল কিবরিয়া,যুগ্ম আহবায়ক মোসায়েল আহমদ,যুগ্ম আহবায়ক তোজাম্মিল হক নাসরুম, সদস্য মিজানুর রহমান,আজহারুল ইসলাম প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



