সিলেটের বিশ্বনাথে পুকুরে মিললো সোনিয়া বেগম নামে অন্তসত্ত্বা নারীর মরদেহ। নিহত গৃহবধূ সোনিয়া বেগম উপজেলার দেওকলস ইউনিয়নের পুরান সৎপুর গ্রামের সাবুল মিয়ার স্ত্রী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে গ্রামের পুকুর থেকে অন্তঃসত্ত্বার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, আগেরদিন বিকাল থেকে আট মাসের অন্তঃসত্ত্বা সোনিয়া বেগম নিখোঁজ ছিলেন।
খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের মধ্যে সোনিয়ার কাপড় ভাসতে দেখেন স্বজনরা। পরে বাড়ির লোকজন তার নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরুল কবির জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



