সিলেটের বিশ্বনাথে এইচএসসি পরিক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফাহিম আহমদ (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও চার যাত্রী।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের পূর্ব চান্দশিরকাপন নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম আহমদ বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামের পিয়ার আলীর ছেলে। তিনি চলমান এইচএসসি পরিক্ষা দিচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, এদিন সকালে সিএনজি চালিত অটোরিকশাযোগে পৌরশহরের একটি কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিলেন ফাহিম। তাকে বহণকারী সিএনজি অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ফাহিমসহ ৫ যাত্রী আহত হন। তাদের মধ্যে ফাহিমকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



