মৌলভীবাজারের কমলগঞ্জে অচেনা প্রাণীর অতর্কিত হামলায় মহিলাসহ আহত ৫জন।
বুধবার মুন্সীবাজার ইউনিয়নে হরিশ্মরণ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শনবিার সকালে আক্রান্ত পরবিাররে খোজখবর নিয়ে শ্রীমঙ্গল বন্যপ্রাণী র্কমর্কতা এলাকা পরিদর্শন করনে।
এলাকা পরিদর্শন শেষে শ্রীমঙ্গল বন্যপ্রাণী রেঞ্জ কর্ম কর্তকর্তা মো. শহিদুল ইসলাম জানান, আমি সরেজমিনে পরিদর্শন করে যা বুঝলাম আমার মনে হয় এটা শিয়াল হবে।
জানা যায়, প্রাণীটির আক্রমণে আহত দীপক মল্লিকের শিশু পুত্র দুর্জয় মল্লিক (২), দিব্য মল্লিক (৫) একইদিন এ প্রাণীর আক্রমণের শিকার হন বিমান রায় এর স্ত্রী জয়ারানী রায় (৩০) ও শিশু পুত্র বিপ্লব রায় (১০), মখলিছ মিয়ার শিশু কন্যা মরিয়ম জান্নান শেফি (৮)। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরছেন তারা।
অদ্ভুত আকৃতির এই প্রাণীকে নিয়ে এলাকায় শুরু হয়েছে বিভিন্ন কল্পকাহীনি। অদ্ভুত এই প্রাণীর হাত থেকে গ্রামবাসী রাতদিনে দলবেঁধে পাহারা দিচ্ছে। ভয়ে একা কেউ রাতে বাহিরে বের হচ্ছেন না। অদ্ভুত প্রাণীর হাত থেকে বাঁচতে সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. হেদায়েত উল্লাহ বলেন, এরকম ঘটনা খুব কমই শুনা যায়। হয়তো কুকুর বা খেক শিয়াল হতে পারে। আক্রান্তরা অবশ্যই ভ্যাকসিন নিতে হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



