মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজারে মোবাইলের দোকান চুরির ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত ২৪টি মোবাইল ও নগদ ৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে শমশেরনগর এলাকা থেকে তাদেরকে আটক করে শমশেরনগর ফাঁড়ি পুলিশ।
আটককৃতরা হলেন, জামি মিয়া (১৯) একিই গ্রামের জিহাদ মিয়া (১৭), রুহুল আমিন (২২) ও তামিম মিয়া (১৭)। তারা চারজনই শমশেরনগর ইউনিয়নের কেছুলুট এলাকার বাসিন্দ।
এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে শমশেরনগর বাজারের রেলওয়ে স্টেশন সড়কে পাশে রিপন টেলিকম নামে একটি মোবাইলের দোকানে চুরি করে কয়েক লক্ষ টাকার মালামাল ও নগদ টাকা নিয়ে যায় চুরচক্র।
এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



