সিলেটের বিশ্বনাথে সুরমা নদীর ভাঙ্গ রোধে ২০ কোটি ৪০ লাখ টাকার প্রকল্পে নদীতে ব্লক ডাপিং ও তীরে ব্লক বসানো কাজের কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর গ্রামের নদী ভাঙ্গন এলাকায় সুরমা নদীর তীরে এক আলোচনা সভা শেষে এর উদ্বোধন করা হয়।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদের সভাপতিত্বে ও ইউপি সদস্য ফয়সাল আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি মোকাব্বির খান। বিশেষ অতিথির বক্তব্য রাখন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার সেলিম জাহাঙ্গীর ও ঠিকাদারের প্রতিনিধি হাবিবুর রহমান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



