(২) Virtual Assistant: এই সার্ভিস ফ্রিল্যান্সিং মার্কেটে সব থেকে পুরাতন সার্ভিস গুলোর একটি। বিশ্বায়নের সাথে সাথে এর চাহিদা বেড়ে চলেছে। বর্তমান সময়ে ছোট বা মাঝারি কম্পানী মালিকরা একজন পার্মানেন্ট Assistant এর বদলে একজন Virtual Assistant রাখতে সাচ্ছন্দ বোধ করছে। এতে করে তারা তাদের প্রয়োজন মত Assistant পাচ্ছে এবং অর্থ সাশ্রয় করছেন। মার্কেটপ্লেসে এর চাহিদা অনেক।
(৩) Proofreading: বিভিন্ন ওয়েবসাইট বা কর্মক্ষেত্রে লেখালেখির ক্ষেত্রে গ্রামার জনিত অনেক ভুল হয়, যার ফলে ব্যবসায়ীক কম্পানীগুলো কিছু অনিচ্ছাকৃত সমস্যার সম্মুখীন হয়। এতে করে তারা একজন Proofreading এক্সপার্ট কে খুজে থাকেন, এই সমস্যা এড়ানোর জন্য। দিন দিন এর চাহিদা বাড়ছে। মার্কেটপ্লেসেও প্রচুর চাহিদা আছে।
(৪) Writing: যারা ভার্সিটিতে লেখা পড়া করছেন তারা মোটামুটি ইংলিশে লেখালেখি করতে অভ্যস্ত। বর্তমান সময়ে website এবং বিভিন্ন ক্ষেত্রে কাজের জন্য একজন Writer এর প্রয়োজন হয়। এখানে Blogs, Research, এবং CV writting গুরুত্বপূর্ণ। মার্কেটপ্লেসে এই কাজের ব্যাপক চাহিদা আছে। আপনি এই স্কিলটি আয়ত্তে এনে, মার্কেটপ্লেস থেকে প্রচুর কাজ করতে পারেন।
(৫) Excel Management: কর্পোরেট ওয়ার্ল্ড এ Excel এর ভুমিকা অপরিসীম। সব অফিসের নিত্য প্রয়োজনীয় কার্যক্রম অনেকটাই Excel নির্ভর। প্রায় ক্ষেত্রে excel expert এর অভাবে কম্পানীগুলো অনেক কাজ সম্পন্ন করতে পারে না। এসময় তারা, ফ্রিল্যান্সারদের Hire করতে চান। সকল মার্কেটপ্লেসে এই স্কিলের উপর পর্যাপ্ত পরিমাণ কাজ র
য়েছে।
(৬) Data Analysis: Data Analysis কোন ব্যবসা শুরু করার জন্য, মার্কেটিং এবং ব্যবসার মান উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Data analysis ব্যাপারটি অনেক পুরাতন হলেও কিছুদিন আগেও খুব বড় ধরনের কম্পানীগুলো ছাড়া কেউ এটা নিয়ে খুব একটা কাজ করতো না। কিন্তু সাম্প্রতিক সময়ে এর ভুমিকা প্রচুর পরিমাণে বেড়ে দাড়িয়েছে। একজন ডেটা সাইন্টিস্ট বর্তমান সময়ে অনের চাহিদা সম্পন্ন। এই সেক্টরে কাজ পেতে গেলে দক্ষ হতে হবে। আর আপনি এই দক্ষতাটি অর্জন করলে আপনি ভালো কম্পনীর সাথে অনেক ভালো সেলারীতে কাজ করার সুযোগ পাবেন।
(৭) Accountings and Book keeping: বিশ্বের ৬০% এর বেশি ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ীক হিসাবগুলো সঠিক ভাবে করতে পারে না, বা একজন ফুল টাইম এক্সপার্ট তার কম্পানীতে রাখতে পারে না। তাই ট্যাক্স ক্যালকুলেট, পে রোল, বার্ষিক ফিন্যান্সিয়াল রিপোর্ট ইত্যাদি তৈরী করার জন্য ব্যবসায়ীরা কিছু সময়ের জন্য ফ্রিল্যান্স Accountant দের hire করে থাকে। এই স্কিলে দক্ষতা অর্জন করলে মার্কেটপ্লেস থেকে কাজ পাবেন।
(৮) Social Media Marketing: বর্তমান সময়ে সোস্যাল মিডিয়া ব্যবহার করি না, এমন লোক খুবই কম আছে। সকল ব্যক্তি এবং ব্যবসায়ী প্রত্যেকেই চায় তাদের সোস্যাল মিডিয়া প্রোফাইলের জনপ্রিয়তা বাড়াতে। একজন দক্ষ সোস্যাল মিডিয়া মার্কেটার যা করতে সক্ষম। মার্কেটপ্লেসগুলোতে এখন এটি বেস্ট সেলিং সার্ভিস। তাই এই দক্ষতা অর্জন করলে আপনি সহজেই মার্কেটপ্লেস থেকে কাজ পেতে পারেন।
(৯) Vector Illustration: বইয়ের কাভার, পোস্টার ডিজাইনে আগে শুধুমাত্র Vector Illustration ব্যবহার করা হতো, কিন্তু বর্তমান সময়ে এর চাহিদা ব্যাপক হারে বাড়ছে। ভিডিও গেমস, ক্যারেক্টার ডিজাইন, প্রেজেন্টেশন প্রভৃতি জায়গায় Vector Illustration এর নানাবিধ ব্যবহার রয়েছে। মার্কেটপ্লেসে এর চাহিদা অনুযায়ী যথেশষ্ট সাপ্লাইয়ার নেই। তাই এই স্কিলটি অর্জন করলে এটি নিয়ে সহজেই ক্যারিয়ার গড়তে পারবেন।
(১০) Video Animation: যুগের সাথে তাল মিলিয়ে ক্রমশ বেড়ে উঠছে Animation ইন্ডাস্ট্রি। পূর্বের তুলনায় বর্তমান সময়ে Animation এর অবস্থান অনেকটাই ভালো। বর্তমান সময়ে প্রায় বেশিরভাগ কম্পানীকে তাদের ব্যবসার প্রোমোশনের জন্য Video Animation ব্যবহার করতে দেখা যাচ্ছে। পাশাপাশি মার্কেটপ্লেসেও এর প্রচুর চাহিদা রয়েছে।