সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি বিভাগে লোকবল নিয়োগ দেবে।
আবেদনের জন্য যা প্রয়োজন-
পদের নাম : এমওিডিসি (এয়ার)
পদের সংখ্যা : নির্ধারিত না
আবেদন যোগ্যতা : এসএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২ পয়েন্ট থাকতে হবে। প্রার্থীদের বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি হতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি প্রসারণ অবস্থায় ২ ইঞ্চি হতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা ৮,৮০০ টাকা। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রদান করা হবে। এ ছাড়াও বিমান বাহিনীর নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে https://joinairforce.baf.mil.bd/।
আবেদনের সময়সীমা : ২৪ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



