সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রাম এলাকায় নব-নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার শফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা মসজিদ উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও শিরণি বিতরণ করা হয়। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা ছমির উদ্দিন।
জুম্মার নামাজে ইমামতি করেন হাফিজ মুহিবুর রহমান। বক্তব্য রাখেন মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠাতা ড. সানাওয়ার আলী। এ সময় অসংখ্য প্রবাসী নেতাসহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



