সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে নলুয়া হাওরো জমিনে পানি চলাচলের নালা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ১০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৭জন আটক করেছে।
স্থানীয়রা জানান, বুধবার (৪ ডিসেম্বর ) সকালে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। রসুলপুর গ্রামে নলুয়া হাওরে জমিনে পানি চলাচলের নালা নিয়ে বর্তমান মেম্বার হিরা মিয়া এবং মনু মিয়ার গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে তাদের গোষ্ঠীর লোকজন বুধবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে জগন্নাথপুর ওসি মিজানুর রহমান, থানা পুলিশের সহায়তায় তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সংঘর্ষে উভয়পক্ষের ৭জনকে গ্রেপ্তার করেন। অন্তত ৫ জন আহত হন। এর মধ্যে ময়নুল হক কে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন, নলুয়া হাওরের জমিনে পানি চলাচল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। ওসি মিজানুর রহমানকে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পানি চলাচলের নালা নিয়ে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এসময় উভয়পক্ষের ৭ জনকে আটক করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



