ইউকে সমিতি কুলাউড়ার সহায়তায় ও জাতীয় তরুণ সংঘ কুলাউড়া শাখার উদ্যোগে শুক্রবার (১ অক্টোবর) বিকেলে মাগুরাস্থ কার্যালয়ে ১৫০ জনকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় তরুণ সংঘ কুলাউড়ার সভাপতি আবুল খায়ের ফয়ছল।
খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা ডা. অরুণাভ দে, সৈয়দ নাসিরুল হক, সুজিত দেব।
এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় তরুণ সংঘ কুলাউড়া’র কার্যকরী কমিটির নেতৃবৃন্দ আব্দুর রহিম লিটন, একে সমছু, রাহাতুল ইসলাম, সায়েম আহমদ, তরুণ সংঘের সা: সম্পাদক জ্যোতি বিকাশ দেব প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



