বলিউড অভিনেত্রী বিপাশা বসুর মা হওয়ার গুঞ্জন অনেক আগে থেকেই। এতে বেশ খুশি হয়েছিল তার ভক্তরা। তবে ভক্তদের আশাহত করে বছর দুয়েক আগে নিজেই না করে দিয়েছিলেন। তবে এবার আর না হওয়ার সম্ভবনা নেই।
কারণ, বিপাশা বসুর মা হওয়ার খবরটি শোনা যাচ্ছে একদম ঘনিষ্ঠমহল সূত্রেই। বলিউডে একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে। সেখান থেকে পাওয়া তথ্যমতে, খুব শিগগিরই বিপাশা ও করণ সবার সঙ্গে শেয়ার করে নেবেন সুখবরটি।
অবশেষে বেবি বাম্পের ছবি প্রকাশ করে জানিয়ে দিলেন মা হচ্ছেন তিনি। ইতোমধ্যেই ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। শুভেচ্ছা জানাচ্ছেন বলিউডের নামিদামি সব তারকারা।
প্রসঙ্গত, ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি করণের প্রেমে পড়েন বিপাশা। ২০১৬ সালে বিয়ে করেন তারা। তবে এখনও পর্যন্ত কোনো সন্তান নেই দুজনের।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



