হবিগঞ্জের লাখাইয়ে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মারা গেছে সানজিদা আক্তার (৫) নামে এক শিশু।
মৃত সানজিদা আক্তার উপজেলার পশ্চিম রুহিতনসি গ্রামের মো. মেহেদি হাসানের কন্যা।
মঙ্গলবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
লাখাই থানার (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, সানজিদা নামে ওই শিশুটি বাড়ির উঠানে বসে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে তারা পুকুর পারে চলে যায়। এসময় অসাবধানতা বশত ওই শিশুটি পুকুরের পানিতে পরে ডুবে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় কান্নায় ভেঙে পড়েন সানজিদার স্বজনরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



