হবিগঞ্জের লাখাইয়ে ডেকোরেটরের দোকানে কাজ করতে গিয়ে পেটে গ্লাস ঢুকে সাগর দাস নামে এক কর্মচারী নিহত হয়েছেন।
সোমবার বিকেলে উপজেলার বুল্লা বাজারে এ ঘটনা ঘটে। নিহত সাগর একই উপজেলার স্বজন গ্রামের সেন্টু দাসের ছেলে।
লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, বুল্লা বাজারে ডেকোরেটরের দোকানে কাজ করছিলেন সাগর। এ সময় টেবিলে থাকা একটি গ্লাস পড়ে তার পেটে ঢুকে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



