সিলেটের বিশ্বনাথে ৮৫ লাখ টাকা ব্যয়ে দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের একাডেমিক ভবনের উর্ধ্বমুখি সম্প্রসারণের (২য় ও ৩য় তলা) ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (১১ জুন) প্রধান অতিথি হিসেবে এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় গণফোরাম নেতা মোকাব্বির খান।
এ উপলক্ষে স্কুলের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি আব্দুল গণির সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গভর্নিং বডির সদস্য নূরুল ইসলাম খান, শিক্ষানুরাগী মাওলানা মাহমুদুর রহমান।
সভার শুরুতে বিভিন্ন দাবি নিয়ে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ এমএ রুহম।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



