মৌলভীবাজারের জুড়ীতে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় সিএনজি সহ হাতেনাতে চুর ধরা হয় ।
স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হয় ।
আটক ব্যক্তির নাম কনা মিয়া ।
রোববার( ২৯ মে ) দিবাগত রাত ৪ টার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে নিজস্ব সিএনজি চালিত অটোরিকশা ১২-৮৯২২ নিয়ে গরু চুরি করতে আসে রাজনগর উপজেলার নোয়াপাড়া (বেড়কুড়ি) গ্রামের কনা মিয়া। ঐ গ্রামের হারিছ আলীর একটি গরু সিএনজিতে করে নিয়ে যাওয়ার সময় কয়েকজন তাকে ধরে ফেলেন। পরে স্থানীয় জনতা তাকে সাগরনাল ইউনিয়ন অফিসে নিয়ে আটকে রাখে। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দা শিক্ষক হারুন মিয়া বলেন, প্রায় সময় আমাদের এলাকায় গরু চুরি হয়। স্থানীয় কেউ জড়িত না থাকলে সে এত দূরে থেকে এসে কিভাবে চুরি করতে পারে। তাদের হোতাকে গ্রেপ্তার করা হলে চুরি কমে যাবে।
জুড়ী থানার উপ পরিদর্শক অনিক দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ইউনিয়ন অফিস থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।অভিযোগ অনুযায়ী মামলা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



