মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা এলাকার নালাপুঞ্জি সীমান্ত থেকে ৯ রোহিঙ্গাকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। গতকাল বুধবার ভোরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মো: ইসমাঈল হোসেন (১৬), সায়েদ (১৮), নুর কামাল (১৮), তহসিন মোহাম্মদ, ছানোয়ারা (৩০), আমিরা (৪), তাহেরা বিবি, সহিদা বিবি ও মোহাম্মদ রায়হান।
তবে মোহাম্মদ রায়হান নামের ব্যক্তিটি নিজেকে বাংলাদেশী বলে দাবি করেছে। তার বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট থানায় বলে জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, গোয়ালবাড়ী ইউনিয়নে প্রতিটি মোড়ে চেকপোস্ট রয়েছে। ভোরে এই রোহিঙ্গা দলটি আমাদের নালাপুঞ্জি চেকপোস্টে দায়িত্বরতদের হাতে আটক হয়। ইউপি সদস্যসহ আমি সেখানে গিয়ে তাদের ইউনিয়ন অফিসে নিয়ে আসি। পরে বিজিবি ও পুলিশকে খবর দিলে তারা সেখানে আসে। পরে তাদেরকে জুড়ী থানায় নিয়ে যায়। জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন রোহিঙ্গা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন তারা থানায় আছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



