সিলেটের বিশ্বনাথে একটি ট্রাক ও ডাকাতির সরঞ্জামসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে অলংকারি ইউনিয়নের টেংরাগ্রাম এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফকৃতরা হলেন সিলেটের জালালাবাদ থানার ধকরী গ্রামের ফয়জুল মিয়ার ছেলে বাবুল মিয়া (৩২), কান্দিবাড়ি গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে জয়নুল মিয়া (৩৪), কোম্পানীগঞ্জ থানার শিমুলতলা গ্রামের শরিফুর রহমানের ছেলে রুহুল আমিন (২৫) ও এয়ারপোর্ট থানার রঙিটিলা গ্রামের জহির মিয়ার ছেলে আফজল মিয়া (২০)।
তাদের মধ্যে বাবুল মিয়ার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান জানান, ডাকাতির প্রস্তুতিকালে টেংরা এলাকা থেকে একটি ট্রাক ও ডাকাতির সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



