হবিগঞ্জের লাখাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব- ১৭) শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ১৬ মে লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দিন উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া মাঠে খেলোয়াড়দের নিয়ে খেলা উদ্বোধন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলার ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান নোমান সারোয়ার, মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, লাখাই উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ। ১৬ মে বিকাল সাড়ে উদ্বোধনী ফুটবল খেলায় দুই দল অংশ গ্রহন করে মুড়িয়াউক ইউনিয়ন একাদ্বশ বনাম মোড়াকরি ইউনিয়ন একাদ্বশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



