পবিত্র মাহে রমজান ও ঈদের বাজারে ভোক্তাদের হয়রানি বন্ধ করতে সারা দেশের ন্যয় সিলেটেও নিয়মিত অভিযানপরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে পরিচালিত এক অভিযানে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৪ টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানান, অভিযানের শুরুতেই খাবারে নিষিদ্ধ রং ও রাসায়নিক মিশ্রণের অপরাধে মা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মাধবী মিষ্টিঘর নামে একটি প্রতিষ্ঠানে তদারকিকালে দেখা যায়, একজন স্থানীয় ভোক্তা প্রতিষ্ঠানটি থেকে ৫ কেজি মিষ্টান্ন কিনে টাকা পরিশোধ করছেন। এসময় ভোক্তার হাতে থাকা মিষ্টান্নের পেকেট থেকে মিষ্টান্নগুলো বের করে ওই প্রতিষ্ঠানে থাকা ওজন মাপার যন্ত্রে ওঠালে দেখা যায় এখানে ৫ কেজি থেকে প্রায় ৫০০ গ্রাম মিষ্টান্ন কম আছে। এসময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এ ধরণের অপরাধ থেকে বিরত থাকার অঙ্গীকার ব্যক্ত করলে অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে ওজনে কারচুপির অপরাধে ৫হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই দিনে গোয়ালাবাজারের বিভিন্ন শাড়ি-কাপড়-জুতা এবং কসমেটিকসের দোকানেও অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কাপড়ের গায়ে মূল্য না লিখে গোপন কোড লেখার অপরাধে রহমানীয়া শাড়িঘরকে ১ হাজার টাকা এবং ১ হাজার টাকায় কেনা শাড়িতে ২ হাজার ৯শত টাকা লিখে অতিরিক্ত মূল্য ১ হাজার ৯ শত টাকা দাবি করার অপরাধে সিটি ফ্যাশন এন্ড ফেব্রিক্সকে আরো ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আমিরুল ইসলাম মাসুদ বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন র্যাব-৯ এর একটি টিম। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



