সিলেটে মাদক মামলায় দুই আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়া এ রায় প্রদান করেন।
আদালতের বেঞ্চ সহকারী সৈয়দ আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে, মৌলভীবাজার সদর থানার সুমারাই গ্রামের আলহাজ্ব আব্দুল ওয়াগিদের ছেলে মহসিন আলী মুনসুর মেম্বার (৩৫) এবং একই থানার মুরেুপরাবাদ গ্রামের অনিক করের ছেলে দীপংকর (৩১)।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২ জুন দুপুর সোয়া ১টার দিকে র্যাব-৯’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার সাদিপুরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মহসিন আলী মুনসুর মেম্বার ও দীপংকরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ১২ হাজার টাকা দামের ১ হাজার ৪০ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
এ ব্যাপারে র্যাব-৯’র উপ পরিদর্শক মো. জুলফিকার আলী বাদি হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা (নং-২(৬)১৫) দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে ওসমানীনগর থানার এসআই সনক কান্তি দাশ ২০১৫ সালের ২৪ জুন ২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশীট নং-৫৫) দাখিল করেন। একই বছরের ৭ অক্টোবর চার্জগঠন করে মামলার বিচারকার্য শুরু হয়।
দীর্ঘ শুনানী ও ৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালতের বিচারক আসামী মহসিন আলী মুনসুর মেম্বারকে ১০ বছরের সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। রায়ে অপর আসামী দীপংকরকে একই ধারায় দোষী সাব্যস্ত করে ৭ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট এস.এম পারভীন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



