আপাতদৃষ্টিতে স্তন ক্যানসার শুনলেই মেয়েদের কথাই মাথায় আসে। কিন্তু স্তন ক্যানসার যে শুধু মেয়েদের হয় তা কিন্তু নয়। পুরুষদেরও রয়েছে স্তন ক্যানসারের ঝুঁকি!
সাধারণত স্তন ক্যানসার মেয়েদের ক্ষেত্রেই বেশি দেখা যায়। গোটা পৃথিবীতে যত জন স্তন ক্যানসারে আক্রান্ত হন, তার মধ্যে এক শতাংশ হয় পুরুষদের। আক্রান্তের সংখ্যা কম হলেও মেয়েদের পাশাপাশি পুরুষদেরও সচেতন হওয়া জরুরি। আর সচেতন হতে হলে, স্তন ক্যানসারের উপসর্গ সম্পর্কে জানতে হবে।
পুরুষদের স্তনবৃন্তের ঠিক নিচে অল্প পরিমাণ অকার্যকরী কিছু স্তন কোষ থাকে। এ কোষগুলোর অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলেই পুরুষদের মধ্যে স্তন ক্যানসারের সমস্যা দেখা যায়।
পুরুষদের স্তন ক্যানসারের উপসর্গগুলো কী?
১. স্তনের চারপাশে ফোলা ভাব, দুর্গন্ধ কিংবা কোনো ক্ষত তৈরি হওয়া।
২) স্তনবৃন্তের রঙের পরিবর্তন হওয়া। লালচে হয়ে যাওয়া।
৩) যে চামড়া স্তন ঢেকে রাখে, তাতে কিছু অস্বাভাবিকতা দেখা যায়। চামড়া কুঁচকে যায়, তাতে ভাঁজ বা খাঁজ তৈরি হয়।
কী ভাবে নির্ধারণ করবেন স্তনের ক্যানসার?
আলট্রাসোনোগ্রাফি ও ম্যামোগ্রাফির মাধ্যমে স্তন ক্যানসার নির্ণয় করা হয়। বায়োপসির সঙ্গে করা ইস্ট্রোজেন ও প্রোজেস্ট্রেরন হরমোনের পরীক্ষা ও প্রোটিন পরীক্ষাও করা হয়।
কোন বয়সের পুরুষদের মধ্যে বেশি দেখা যায় স্তন ক্যানসার?
৪০-৬০ বছর বয়সী পুরুষদের মধ্যে সাধারণত এ রোগ বেশি দেখা যায়। পরিবারে ক্যানসারের কোনো ইতিহাস থাকলে আগে থেকে সতর্ক হওয়া প্রয়োজন। ওজন বেশি থাকলেও পুরুষদের মধ্যে স্তন ক্যানসারের আশঙ্কা বৃদ্ধি পায়। সূত্র: আনন্দবাজার
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



