গরীব মেহনতী মানুষের কল্যাণে আওয়ামী লীগ সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে তাই সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। সুখি ও সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে হলে সকলের সহযোগিতার বিকল্প নেই। এদেশের প্রতিটি দুর্যোগময় মুহুর্তে প্রবাসীদের ভূমিকা প্রশংসনীয়। তারা প্রবাসে থেকে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ওসমানীনগর উপজেলার মির্জা সহীদপুর গ্রামে ‘মরহুমা মালেকা বেগম চৌধুরী স্মৃতি পরিষদ’ কর্তৃক আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা জুনেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন, বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, জেলা অর্থ সম্পাদক শমসের জামান, উপদপ্তর সম্পাদক মজির উদ্দিন, প্রচার সম্পাদক আব্বাস উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সাকের আহমদ শাহীন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শফিকুর রহমান চৌধুরী, শহীদুর রহমান চৌধুরী, ছফিউর রহমান চৌধুরী, আশিকুর রহমান চৌধুরী, ইউপি সদস্য রুনু মিয়া, রুকন আহমদ চৌধুরী, হোসাইন আহমদ ছইল, শাহীনুর রহমান চৌধুরী, রুহেল আহমদ চৌধুরী, জালাল আহমদ, জুবাইউর রহমান চৌধুরী, দুদুল আহমদ চৌধুরী, শিমুল চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে প্রায় ১৭০ জন দুস্থ ও গরীব মানুষের মধ্যে নিত্য পণ্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



