কমলগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৯ প্রার্থীকে ২৯,৬০০(ঊনত্রিশ হাজার ছয় শত) টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিনের সার্বিক তত্ত্বাবধানে কমলগঞ্জ উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কুলাউড়া এবং সহকারী কমিশনার (ভূমি) কমলগঞ্জ উপস্থিত ছিলেন।
এসএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



