সিলেটের ওসমানীনগরে ২০ কেজি গাঁজাসহ মো. রুবেল (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব ।
রুবেল জালালাবাদ থানার আখালিয়া গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে।
রোববার দিবাগত রাতে ওসমানীনগর থানার শেরপুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে র্যাব তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ওসমানীনগর থানায় তার বিরুদ্ধে মামলা করেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



