মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে আরিয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারশি গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত শিশু আরিয়ান ওই ইউনিয়নের চাতলগাঁও গ্রামের আরব আমিরাত প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান ফজলুর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আরিয়ান মায়ের সাথে নানা বাড়ি কৌলারশি গ্রামে বেড়াতে গেলে দুপুরে বাড়ির পাশের একটা পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার শিবনাথ ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



