সিলেটের বিশ্বনাথে চোরাই গরুসহ দুই গরু চোরকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছেন স্থানীয় জনতা।
মঙ্গলবার (৯ নভেম্বর) দিবাগত ভোররাতে চোরাই গরু নিয়ে নাজির বাজার অতিক্রম করার সময় নৈশপ্রহরী ও স্থানীয়রা মিলে তাদের আটক করেন সন্ধ্যায় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃত গরু চোররা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ কুর্শি গ্রামের মৃত কদর আলীর পুত্র ফয়সলল আহমদ (২৩) ও সিলেটের জালালাবাদ থানার কান্দিবাড়ি গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের পুত্র জয়নুল (৪৩)।
থানা পুলিশ সূত্র জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্বাসরাম গ্রামের কৃষক মানিক মিয়ার তিনটি গবাদি পশু চুরি হয়। ওই ভোরে চুরি হওয়া তিনটির মধ্যে দুটি গবাদি পশুসহ গ্রেফতারকৃতরা নাজির বাজার নৈশ প্রহরীরর হাতে ধরা পড়ে। খবর পেয়ে কৃষক মানিক মিয়া ছুটে গিয়ে তার গবাদিপশু শনাক্ত করেন। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন তারা।
চোরাই গরুসহ দুই চোর আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার চোর। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



