সিলেটের বিশ্বনাথে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার কালীগঞ্জ বাজার এলাকা থেকে বুধবার (৩ নভেম্বর) দিবাগত রাতে ৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় পুলিশ মাদক ব্যবসায়ীদের বহনকারী প্রাইভেট কার (চট্ট-মেট্টো-গ ১১-০৩৪৩) জব্দ করে।
গাঁজাসহ আটককৃতরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লহরী গ্রামের মায়া মিয়ার পুত্র শাহনাজ মিয়া (৪১), ছাতক উপজেলা ঝিগলী গ্রামের ফাজিল মিয়ার পুত্র দুলাল মিয়া (৪৪), সিলেটের বিয়ানীবাজার উপজেলার রামধা মুহাম্মদপুর গ্রামের মৃত জহুর আলীর পুত্র ফুজায়েল আহমদ উরফে শাহীন (৪০), কাকরদিয়া গ্রামের মৃত শফিক উদ্দিনের পুত্র আব্দুর সবুর (৩১)।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে রশিদপুর হতে বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস রোড দিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী প্রাইভেট কার যোগে মাদকসহ কালীগঞ্জ বাজারের দিকে যাচ্ছেন। এ সংবাদের ভিত্তিতে থানার এসআই সাইফুল মোল্লার নেতৃত্বে একদল পুলিশ কালীগঞ্জ বাজারে চেকপোষ্ট স্থাপন করেন। তাদের অভিযানকালে ৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক হন এবং তাদের বহনকারী প্রাইভেট কার (চট্ট-মেট্টো-গ ১১-০৩৪৩) জব্দ করে পুলিশ।
গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক ও প্রাইভেট কার জব্দ করার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ (বৃহস্পতিবার) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



