সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতের কোন এক সময় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে দিন গড়িয়ে বুধবার বিকেলে মরদেহ দুটি মানুষের নজরে আসে।
কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানান- রাতের অন্ধকারে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া দুজন পালিয়ে ফিরে এসেছেন। তবে কতজন ভারতে প্রবেশ করেছিলেন তা তিনি নিশ্চিত করে জানাতে পারেন নি।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত দুটি মরদেহ নো মেন্স ল্যান্ডে রয়েছে। তাদের ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ সমঝোতার চেষ্টা চলছে বলে জানা গেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



