সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াজ উদ্দিন নামে যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুই আরোহি।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়দেশ নন্দিরাই জামে মসজিদের পাশে উত্তরে বোরহান উদ্দিন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ উদ্দিন (২৩) কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল ছোটফৌদ গ্রামের জালাল উদ্দিনের ছেলে।তিনি পাতাবাহার কয়েল কোম্পানীতে বিক্রয় প্রতিনিধি ছিলেন। পাশাপাশি কানাইঘাট ৬নং সদর ইউনিয়নের ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনায় তার সঙ্গীয় একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে নুর আহমদ (২৫), বীরদল আগফৌদ গ্রামের সমছু উদ্দিনের ছেলে ফাহাদ আহমদ (১৯) আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই আরোহি নিয়ে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন রিয়াজ উদ্দিন। ঘটনাস্থলে পৌছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণহারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে। এতে এতে রিয়াজ আহমদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। গুরুতর আহত অবস্থায় রিয়াজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর দুই আরোহিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম (পিপিএম) বলেন, একটি মোটরসাইকেলে ৩ আরোহি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে চালকের আসনে থাকা রিয়াজের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ বিনা ময়না তদন্তে নিয়ে দাফন করতে চাচ্ছেন স্বজনরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



