মৌলভীবাজারের কমলগঞ্জের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি যুবলীগ নেতা নাজমুল হাসানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মাইক্রোবাস চালকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতের বড় ভাই শামছু মিয়া বাদি হয়ে ১৪ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সোমবার সন্ধ্যায় রাজনগর উপজেলা থেকে মামলার এজাহারভুক্ত আসামী জুয়েল মিয়া (৪৫) ও মৌলভীবাজার সদর থেকে হত্যাকান্ডে আসা ভাড়া করা মাইক্রোবাস জব্দ করে চালক আমির হোসেন হীরাকে( ৪০)সহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মহাদেব বাচাড় হত্যাকান্ডের মামলায় চালকসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা দুইজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, চৈত্রঘাট এলাকা থেকে সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত রবিবার বেলা দেড়টায় চৈত্রঘাট বাজারে মাইক্রোবাসে এসে বাসার সামনেই সন্ত্রাসীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে আহত করেছিল ব্যবসায়ী নাজমুল হাসান। সিলেট উইম্যান্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ওইদিন সন্ধ্যা ৭টায় সে মারা যায়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



